Thursday, November 26th, 2020
কাউখালীতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
পিরোজপুরের কাউখালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান, গম, ভুট্টা, চিনা বাদাম, মুগ ও সরিষা ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বীজ ও সার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা চান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আজিমবিস্তারিত পড়ুন
পিরোজপুরে স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি
পিরোজপুরের সাড়ে তিনশত স্বাস্থ্য সহকারীর কর্মবিরতিতে প্রায় জেলার ১৪ লাখ লোক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জেলার ৭টি উপজেলায় বৃহস্পতিবার সকাল থেকে স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি চলছে। এতে জেলার ১৫ স্বাস্থ্য পরিদর্শক, ৫৯ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ২৭৮ জন স্বাস্থ্য সহকারী অংশ গ্রহন করেন। বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন এর পিরোজপুর জেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম জানান, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জেলায় এ কর্মসূচি পালন করা হচ্ছে। কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী অনির্দিষ্ট কালের জন্য এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিনি আরোবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি পালন
পদমর্যাদা ও বেতন স্কেল উন্নীতকরনের দাবীতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে স্বাস্থ্য সহকারিরা ‘আপনার শিশুকে টিকা দিন’ লেখা ফেষ্টুন (পতাকা) গায়ে জড়িয়ে সারা দেশে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে এই অভিনব কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মূখে ৩২ জন স্বাস্থ্য সহকারি এবং ৫ জন সহ-স্বাস্থ্য সহকারী এই অভিনব কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সরকারকে অবিলম্বে দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় ইপিআইসহ (টিকাদান) সব কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে কর্মবিরতি পালন করার ঘোষণা দেয়া হয়। কর্মবিরতিবিস্তারিত পড়ুন
চিতলমারীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত
বাগেরহাটের চিতলমারীতে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেন। বিজ্ঞান মেলায় কলেজ পর্যায়ে শেরে বাংলা ডিগ্রি কলেজ ‘বিদ্যুৎ সাশ্রয়ী ও পানির অপচয় রোধে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পানির ট্যাংক পূর্ণকরণ’ প্রজেক্ট উপস্থাপন করে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। শেরে বাংলা ডিগ্রি কলেজের প্রজেক্ট উপস্থাপন করেণ প্রভাষক মো. জসীম উদ্দীন, প্রদর্শক মো. কাজী শফিউল্লাহ, শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম, মিতালী, মো. সোয়েব ও সম্রাট। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বিস্তারিত পড়ুন
মোংলায় তরুনীকে গণধর্ষণ শেষে পতিতা পল্লীতে বিক্রির চেষ্টাকালে দুই যুবক আটক
বন্ধুদের প্রলোভনে পড়ে বেড়াতে এসে গণধর্ষনের শিকার হয়েছেন এক তরুনী (১৯)। টানা ৫ দিন ধরে বিভিন্নস্থানে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করা হয় ওই কিশেরীকে। ধর্ষণের পর ওই তরুনীকে মোংরার বানীশান্তা পতিতা পল্লীতে বিক্রির চেষ্টাকালে তাকে উদ্ধার করে মোংলা থানা পুলিশ। এ ঘটনায় আটক করা হয় দুই যুবককে। ধর্ষণ ও পতিতা পল্লীতে বিক্রি করে দেয়ার দায়ে বুধবার রাতে আটক ওই দুই ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, চট্টগ্রাম ইপিজেডে চাকুরীর সুবাদে খাগড়াছড়ির মহলছড়ির কালাপাহাড় এলাকার এক তরুনীর সঙ্গে পরিচয় হয় মোংলার শেহলাবুনিয়ার সুমনবিস্তারিত পড়ুন
চিতলমারীতে মৎস্য চাষীদের উন্নত প্রযুক্তির এরেটর প্রদান
বাগেরহাটের চিতলমারীতে বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ করার লক্ষে মৎস্য চাষীদের মধ্যে উন্নত প্রযুক্তির এরেটর মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এনএটিপি-২ প্রকল্পের আওতায় ভর্তুকিমূল্যে মৎস্য চাষীদের হাতে আনুষ্ঠানিকভাবে এ এরেটর মেশিন তুলে দেওয়া হয়। উপজেলা পরিষদ চত্বরে এরেটর মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন চিতলামরী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান রিগান, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শেখ বাদশা মিয়া প্রমুখ।
