প্রধান সূচি

চিতলমারীতে মৎস্য চাষীদের উন্নত প্রযুক্তির এরেটর প্রদান

বাগেরহাটের চিতলমারীতে বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ করার লক্ষে মৎস্য চাষীদের মধ্যে উন্নত প্রযুক্তির এরেটর মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এনএটিপি-২ প্রকল্পের আওতায় ভর্তুকিমূল্যে মৎস্য চাষীদের হাতে আনুষ্ঠানিকভাবে এ এরেটর মেশিন তুলে দেওয়া হয়।

উপজেলা পরিষদ চত্বরে এরেটর মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন চিতলামরী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান রিগান, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শেখ বাদশা মিয়া প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial