প্রধান সূচি

বাগেরহাটে সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

বাগেরহাটের সাংবাদিকদের নিয়ে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক দুই দিনব্যাপী এই কর্মশালা শেষ হয়েছে। শনিবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু অডিটরিয়ামে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে এই কর্মশালা শেষ হয়।

প্রেসক্লাব অডিটরিয়ামে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের উপ-পরিচালক সোহেল রানা, বাগেরহাট জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান।

সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্তি সচিব ড. মো. গোলাম ফারুক, যুগ্ন-সচিব আয়েশা আক্তার, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ, আর্মেনিয়া থেকে যুক্ত হন প্লাটফর্ম ফর ডায়লগ (পিফরডি)’র দল নেতা আর্সেন স্টেফেনিয়ান, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মো. মুনজুরুল আলম, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক আবু জাফর গাফ্ফারী, জাহিদ রিপন প্রমূখ।

বাংলাদেশ সরকার ও ইউরোপীয়ান ইউনিয়নের যৌথ অর্থায়নে পিফরডি প্রকল্পের আওতায় সাংবাদিকদের এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বাগেরহাট জেলা ও কচুয়া উপজেলার বিভিন্ন গণ মাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন। শুক্রবার সকালে শুরু হওয়া এ প্রশিক্ষণ শনিবার দুপুরে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণের মাধ্যমে শেষ হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial