প্রধান সূচি

পিরোজপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে র‌্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের টাউন ক্লাবে এসে শেষ হয়।

পরে টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে পিরোজপুর সদর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ শুভ’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ-সভাপতি শাহাজাহান খান তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রানা, পৌর যুবলীগের সভাপতি মো. আবু সাঈদ প্রমুখ। পরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ৪৮ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial