প্রধান সূচি

পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা ও গাঁজা উদ্ধার

পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন নারী মাদক ব্যবসায়ী রয়েছে। বুধবার এবং গত মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হেসেনের তত্বাবধানে পরিদর্শক মো. আহসান হাবীবের নেতৃত্বে অধিদপ্তরের একটি দল জেলার ভান্ডারিয়া উপজেলার মধ্য ভান্ডারিয়া সরদার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৪৯)কে আটক করে। এসময় তার বাড়ি তল্লাশী করে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। একই এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ মো. দেলোয়ার হোসেন (৩০) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করে তাদের ভান্ডারিয়া থানায় সোপর্দ করা হয়।

এদিকে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরসভার মধ্যরাস্তা গাজীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে লিমা আক্তার (২৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। অভিযানকালে তার বসতঘর তল্লাশী করে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার স্বামী মাদক ব্যবসায়ী জিয়াদুল খান জিকু (৪২) পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial