প্রধান সূচি

মাদক ব্যবসার সাথে জড়িতদের জায়গা হবে জেলাখানা : ডিআইজি শফিকুল ইসলাম

পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ করোনা কালেও বাংলাদেশ পৃথিবীর অনেক দেশকে পিছনে ফেলে প্রবৃদ্ধি বাড়াতে সক্ষম হয়েছে। বাংলাদেশকে আরও এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে মাদক যেন কোন বাঁধা হতে না পারে সেজন্য মাদকের প্রতি সর্বত্র জিরো টলায়েন্স ঘোষণা করা হয়েছে। মাদক ব্যবসায়ী বা মাদক সেবী কাউকেই কোন প্রকার ছাড় দেয়া হবে না। তাই যারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকবে তাদের জায়গা হবে জেলাখানা। তবে মাদক ব্যবসায়ীরা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে তাদেরকে পুনর্বাসিত করা হবে এবং এ অঙ্গীকার তারা প্রতিপালন করলে আমরা তাদের সাথে থাকবো।
মঙ্গলবার পিরোজপুরে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আত্মসমর্পন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে পুলিশ লাইনস্ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আক্তারুজ্জামান তালুকদার, আলোর পথের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব।
পিরোজপুর জেলা পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানে আত্মসর্ম্পনকারী মাদক ব্যবসায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা এবং তাদের শপথ পাঠ করান ডিআইজি।
এ সময় আত্মসর্ম্পনকারী মাদক ব্যবসায়ীদের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে এবং তাদের সমাজে পুনর্বাসিত করতে সেলাই মেশিন, চা বিক্রয়ের যাবতীয় উপকরণ, রাজমিস্ত্রী কাজের উপকরণসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial