প্রধান সূচি

পিরোজপুরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরে মো. নজরুল ইসলাম হাওলাদার (৫০) নামের এক ঘের ব্যবসায়ীকে হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মহিদুল জামান মঙ্গলবার দুপুরে এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলো- মোসা: রহিমা বেগম ও মো. মাহাবুবুর রহমান সরদার। রায়ে আদালত তাদের প্রত্যেককে আরো ২০ হাজার টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্ত রহিমা বেগম বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চর টেংরাখালী গ্রামের ছবেদ আলী মোল্লার মেয়ে এবং মো. মাহাবুবুর রহমান পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের আশ্রাফ আলী সরদার ওরফে আশু সরদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর পোরগোলা গ্রামের মৃত আ. কাদের হাওলাদারের ছেলে নজরুল ইসলাম হাওলাদার গত ২০১৬ সালের ২২ জানুয়ারী নিখোঁজ হন। এর ৮ দিন পরে ৩০ জানুয়ারী সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় কদমতলা ইউনিয়নের বাগমারা গ্রামের পান্নু সরদারের জমিতে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে ৩১ জানুয়ারী মোসা. রহিমা বেগম (৩২), বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চর টেংরাখালী গ্রামের মৃত আদিল শেখের ছেলে গোলাম মোস্তফা ওরফে মোস্ত মেম্বার (৫০) ও তার চেলে বদিউজ্জামান সেন্টু (২৮) ও মো. মাহাবুবুর রহমান সরদার (৩৮) কে আসামী করে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, নিহত নজরুল ইসলাম হাওলাদারের মাছ ও সবজি ঘেরের কর্মচারী আবুয়াল শেখের স্ত্রী রহিমা বেগমের সাথে পরকিয়া সম্পর্ক ছিল। এর জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়। পরে রহিমা বেগম উপরোক্ত আসামীদের সহযোগিতার নজরুল ইসলাম হাওলাদারকে হত্যা করে।
মামলার সাক্ষ্য গ্রহন শেষে আদালত আসামী গোলাম মোস্তফা ওরফে মোস্ত মেম্বার (৫০) ও তার ছেলে বদিউজ্জামান সেন্টু (২৮)কে খালাস প্রদান করেন।
মামলায় সরকার পক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন জানান, পরকিয়া প্রেমের জের ধরে ওই ঘের ব্যবসায়ী নিহত হন। হত্যাকান্ডের সাথে জড়িত রহিমা বেগম ও মো. মাহাবুবুর রহমান সরদারের যাবৎজ্জীবন কারাদন্ড প্রদানসহ প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
রায়ের সময় দন্ডপ্রাপ্ত রহিমা বেগম উপস্থিত থাকলেও অপর দন্ডপ্রাপ্ত মাহাবুবুর রহমান পলাতক রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial