প্রধান সূচি

শারিকতলায় ক্ষতিগ্রস্থ প্রবীনদের মাঝে রিকের ত্রাণ বিতরণ

পিরোজপুরের শংকরপাশায় কোভিড-১৯ ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ প্রবীনদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা রিকের আয়োজনে হেল্প এইজ কোরিয়ার সহযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়।

শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুর রহমান রাজু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ, রিকের সহকারী মহাব্যবস্থাপক মো. নাসির উদ্দিন, প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান। এ সময় ৬৭ জনকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি ডাল, ২টি সাবান, ৩টি মাস্ক ও ২ লিটার করে তেল বিতরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial