প্রধান সূচি

Thursday, November 5th, 2020

 

বরিশাল রেঞ্জ পুলিশ ভলিবলে পটুয়াখালী জেলা পুলিশ চ্যাম্পিয়ন

বরিশাল রেঞ্জ পুলিশের ভলিবল প্রতিযোগিতায় পটুয়াখালী জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর পুলিশ লাইনস্ এ অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রানার্সআপ পিরোজপুর জেলা পুলিশকে চ্যাম্পিয়ন দল ২-০ সেটে পরাজিত করে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে টফি প্রদান করেন প্রতিযোগিতার প্রধান অতিথি পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও বিশেষ অতিথিবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন, প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি প্রফেসর সদানন্দ গাইন ও প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী।


সমুদ্র সম্পদ নিয়ে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও ভারত : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

সমুদ্র সম্পদ নিয়ে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নিজ দপ্তর কক্ষে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ ও অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ এসময় উপস্থিত ছিলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বন্ধুপ্রতিম দুটি দেশ মিলে কিভাবে সমুদ্র সম্পদ আহরণ করা যায় এবং আহরিত সম্পদ কিভাবে দুদেশের চাহিদা অনুযায়ী আমদানি-রপ্তানি করা যায় সে লক্ষ্যে ভারত সকল প্রকার সহযোগিতাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে দলিত জনগোষ্ঠীর অধিকার শীর্ষক জেলা পর্যায়ের সংলাপ

পিরোজপুরে দলিত জনগোষ্ঠীর অবস্থান এবং আমাদের করনীয় শীর্ষক জেলা পর্যায়ের সংলাপ  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পুরাতন ডিসি অফিস ভবনস্থ বিশ^বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদে দলিত পঞ্চায়েত ফোরাম পিরোজপুরের সভাপতি অশোক দাস মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ। রয়েল বেঙ্গল ফাউন্ডেশননের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে ধারনা পত্র পাঠ করেন শারী’র প্রকল্প সমন্বয়কারী রঞ্জন বকসী নুপু। বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পিরোজপুর উপ-পরিচালক রাম কৃষ্ণ দাস, বীর মুক্তিযোদ্ধা ও সনাক সহ-সভাপতি এম.এ. রব্বানী ফিরোজ, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাংবাদিক সভাপতি শফিউলবিস্তারিত পড়ুন


শারিকতলায় ক্ষতিগ্রস্থ প্রবীনদের মাঝে রিকের ত্রাণ বিতরণ

পিরোজপুরের শংকরপাশায় কোভিড-১৯ ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ প্রবীনদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা রিকের আয়োজনে হেল্প এইজ কোরিয়ার সহযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়। শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুর রহমান রাজু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ, রিকের সহকারী মহাব্যবস্থাপক মো. নাসির উদ্দিন, প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান। এ সময় ৬৭ জনকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১বিস্তারিত পড়ুন


বাগেরহাটে ছাত্রী ধর্ষণের দায়ে মাদ্রাসা সুপারের যাবজ্জীবন

বাগেরহাটের শরণখোলায় ৫ম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে (১১) ধর্ষণের দায়ে মাদ্রাসা সুপার ইলিয়াছ জোমাদ্দারকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আদালত একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেন। বৃহষ্পতিবার দুপুর সোয়া ১২টায় বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মামলায় মাদ্রাসা সুপার ইলিয়াছ জোমাদ্দার (৪৮) একাই আসামী। তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর খোন্তাকাটা রাশিদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সুপার এবং একই উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের আব্দুল গফফার জোমাদ্দারের ছেলে। মেয়েটি উত্তর খোন্তাকাটাবিস্তারিত পড়ুন


ইউপি চেয়ারম্যানের সমালোচনা করায় আ’লীগ নেতার পা ভেঙ্গে দিলো চেয়ারম্যান সমর্থকরা

পিরোজপুরের ইন্দুরকানীতে যুবলীগের কর্মী সভায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাওলাদার মোয়াজ্জেম হোসেনের সমালোচনা করায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার মজুমদারকে (৫১) পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে চেয়ারম্যানের সমর্থকরা। বুধবার রাতে উপজেলার চরণী পত্তাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে বুধবার রাতে খুলনার সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার চরনী পত্তাশী পাড়ের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পত্তাশী ওয়ার্ড যুবলীগের কর্মী সভায় পত্তাশী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার মজুমদার তারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial