প্রধান সূচি

বরিশাল রেঞ্জ পুলিশ ভলিবলে পটুয়াখালী জেলা পুলিশ চ্যাম্পিয়ন

বরিশাল রেঞ্জ পুলিশের ভলিবল প্রতিযোগিতায় পটুয়াখালী জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর পুলিশ লাইনস্ এ অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রানার্সআপ পিরোজপুর জেলা পুলিশকে চ্যাম্পিয়ন দল ২-০ সেটে পরাজিত করে।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে টফি প্রদান করেন প্রতিযোগিতার প্রধান অতিথি পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও বিশেষ অতিথিবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন, প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি প্রফেসর সদানন্দ গাইন ও প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial