পিরোজপুরে প্রবীনদের মাঝে রিকের ত্রাণ বিতরণ
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে কোভিড-১৯ ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ প্রবীনদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে শংকরপাশা প্রবীণ সামাজিক কেন্দ্রে বেসরকারী সংস্থা রিকের আয়োজনে হেল্প এইজ কোরিয়ার সহযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রিকের সহকারী মহাব্যবস্থাপক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন জেলা সমাজসেবা অফিসার এ কে এম আখতারুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং শংকরপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, ৭নং শংকরপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামিমুল আহসান গাজী, দাতা সদস্য রবিউল ইসলাম, রিকের জেনাল ম্যানেজার রইজ উদ্দিন মিয়া, প্রবীণ কো-অর্ডিনেটর মো. ফারুক রহমান।
এসময় ৬৬ জনকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি ডাল, ২টি সাবান, ৩টি মাস্ক ও ২ লিটার করে তেল বিতরণ করা হয়। পরবর্র্তীতে ৬০০ জনকে এই ত্রাণ সহায়তা করা হবে বলে জানিয়েছেন রিকের সহকারী মহাব্যবস্থাপক।
