নিয়াজ সভাপতি ॥ সাইদুজ্জামান সম্পাদক
কচুয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
কচুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবালের সভাপতিত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন পেশ করেন।
পরে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তুষার কান্তি রায় রনি, খোন্দকার নিয়াজ ইকবালকে (দৈনিক ভোরের পাতা ও লোকসমাজ) সভাপতি ও কাজী সাইদুজ্জামান সাইদকে (দৈনিক ভোরের কাগজ, সময়ের খবর) পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সমির বরণ পাইক (দি ডেইলি ট্রিবিউন), যুগ্ম সাধারণ সম্পাদক সুপার্থ কুমার মন্ডল (দৈনিক পত্রদুত), অর্থ সম্পাদক রথীন্দ্র নাথ সাহা (দৈনিক কালান্তর), নির্বাহী সদস্য তুষার কান্তি রায় রনি (দৈনিক সুন্দরবন), শুভংকর দাস বাচ্চু (দৈনিক আজকের সংবাদ), খান সুমন (দৈনিক দেশ সংযোগ), প্রদ্যুৎ কুমার মন্ডল (আমাদের অর্থনীতি)।
এদিকে, কচুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এস.এম.মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার আবুবক্কর সিদ্দিক, যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি শিকদার হাদিউজ্জামান হাদিজ।
