প্রধান সূচি

বাগেরহাটে প্রতিবন্ধি ও দরিদ্রদের খাদ্য সহয়তা প্রদান

করোনা পরিস্থিতিতে বাগেরহাটে প্রতিবন্ধি ও দরিদ্রদের মাঝে জরুরী খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ও দাতা সংস্থা একশন এইডের সহয়তায় মঙ্গলবার বিকেল ৩টায় দশানীস্থ বাঁধনের অফিস প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।

এসময় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাঁধন এর নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান, একশন এইডের ইন্সপাইরেটর মো. হানিফ, বাঁধনের (এফোরআই) প্রকল্পের সমন্বয়কারী খোন্দকার মুশফিকুল ইসলা, বাঁধনের ইয়ুথ গ্রুপের সদস্য স্বদেশ মল্লিক, শাহাদাৎ মোল্লা প্রমুখ।

অনুষ্ঠান শেষে করোনায় ক্ষতিগ্রস্ত ৩০ জন প্রতিবন্ধি ও ১শ’ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে  চাল, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।

উল্লেখ্য, বাঁধন মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে গত জুন মাস থেকে এ পর্যন্ত প্রায় ১২শ’ অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial