মঠবাড়িয়ায় গৃহবধুর উপর হামলা
পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার রাতে চার সন্তানের জননী সেলিনা বেগম (৩৫) নামে এক গৃহবধুর উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষ শাহিন মৃধা। আহত গৃহবধুকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পরবর্তীতে ওই গৃহবধুর অবস্থার অবনতি ঘটলে আজ মঙ্গলবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। প্রতিপক্ষ শাহিন উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের আ. হকের ছেলে।
আহত গৃহবধুর ভাসুর আলতাফ হোসেন জানান, শাহিনের বড় ভাই লিটনের স্ত্রী ছালমা প্রায়ই সেলিনার বসতঘরে টিভি দেখতে আসে। সোমবার সন্ধ্যায় ছালমা ওই গৃহবধুর করে পুনরায় টিভি দেখতে যায়। এসময় চার সন্তানের জননী সেলিনা লিটনের স্ত্রীকে কুপরামর্শ দেয় বলে অপবাদ দিয়ে শাহিন মৃধা ৩/৪জন লোককে সাথে নিয়ে সেলিনার উপর অর্তকিত হামলা চালায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম. মাসুদ্দুজামান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।
