পিরোজপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত
“মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান” এই স্লোগানে পিরোজপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র, যুব ঋণের চেক বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে যুব উন্নয়ন কার্যালয় মিলানায়তনে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী সালেহ মুন্তানজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য অতথি হিসেবে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম, জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক আবেদ শাহ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. রফিকুল ইসলাম ।
সভা শেষে ১০ জন প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও ১৬ জন যুবদের মাঝে ১ লক্ষ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
