Sunday, November 1st, 2020
দেশের উন্নয়নের স্বার্থে চট্টগ্রাম মৎস্য বন্দরকে ঢেলে সাজানো হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন চট্টগ্রাম মৎস্য বন্দরের কার্যক্রম ঢেলে সাজানো হবে। আজ রবিবার চট্টগ্রাম মৎস্য বন্দরের প্রশাসনিক ভবনে চট্টগ্রাম মৎস্য বন্দরের কার্যক্রম অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর চেয়ারম্যান কাজী হাসান আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, বিএফডিসি’র পরিচালক রশিদ আহমদ, চট্টগ্রাম মৎস্য বন্দরের মহাব্যবস্থাপকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত
“মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান” এই স্লোগানে পিরোজপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র, যুব ঋণের চেক বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে যুব উন্নয়ন কার্যালয় মিলানায়তনে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী সালেহ মুন্তানজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য অতথি হিসেবে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম, জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক আবেদ শাহ, উপজেলা যুববিস্তারিত পড়ুন
পর্যটকদের জন্য উম্মুক্ত হলো সুন্দরবন ॥ পর্যটকদের ভিড় করমজলে
দীর্ঘ ৭ মাসেরও অধিক সময় ধরে বন্ধ থাকার পর আজ রবিবার থেকে পর্যটকদের জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে সুন্দরবন। তাই রবিবার সকাল থেকে দেশের বিভিন্নস্থান থেকে আসা পর্যটকদের ভিড় জমেছে মোংলার পিকনিক কর্ণারে। সেখান থেকেই বিভিন্ন ধরণের নৌযানে করে তারা যাচ্ছেন সুন্দরবন ভ্রমণে। সুন্দরবনের করমজলে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে। কারণ করমজলই বনের সবচেয়ে কাছাকাছি আকর্ষণীয় পর্যটন স্পট। করমজলে যাওয়া দর্শনার্থীদের করোনা বিধি নিষেধ মানতে সকল ধরণের সহায়তায় ব্যস্ত হয়ে পড়েছে বনপ্রহরীরা। করমজল ছাড়াও পর্যটকরা যাচ্ছেন হাড়বাড়িয়া, হিরণপয়েন্ট, কটকা, কচিখালী, সুপতি ও দুবলাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। গত ১৯ মার্চ করোনাবিস্তারিত পড়ুন
