প্রধান সূচি

ইন্দুরকানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরণী পত্তাশী এলাকা থেকে রাসেলকে ৪৮পিস ইয়াবাসহ গ্রেফতার করে। রাসেল উপজেলার পত্তাশী গ্রামের জামাল হাওলাদারের ছেলে।
কয়েক বছর ধরে রাসেল বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ও পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার সীমানা এলাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছে।
ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, মাদক ব্যবসায়ীকে ৪৮পিস ইয়াবাসহ আটক করে তার বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial