প্রধান সূচি

পিরোজপুরে ৯৯৯ এ কল দিয়ে ধর্ষনের হাত থেকে রক্ষা কলেজ ছাত্রীর

পিরোজপুরে ৯৯৯ নাম্বারে কল দিয়ে পুলিশের তৎপরতায় ধর্ষনের হাত থেকে রক্ষা পেয়েছে এক কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে জেলার ভান্ডারিয়া পৌর শহরের লক্ষ্মীপুরা মহল্লায়।
মঙ্গলবার ভোর ৫টার দিকে ভান্ডারিয়া পৌর শহরের লক্ষ্মীপুরা মহল্লায় ধর্ম খালার বাসায় বেড়াতে এসে প্রতিবেশী এক বখাটে কর্তৃক ধর্ষণ চেষ্টার শিকার হন এক কলেজ ছাত্রী। এসময় ওই কলেজ ছাত্রী ৯৯৯ সহায়তা চেয়ে কল দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে অভিযুক্ত বখাটে সোহেল মুন্সি (২৬) ও ধর্ষণ চেষ্টায় সহায়তার অভিযোগে কলেজ ছাত্রীর ধর্ম খালা ফিরোজা বেগম (৪৫)কে গ্রেফতার করে।
অভিযুক্ত সোহেল শহরের লক্ষ্মিপুরা মহল্লার মফিজুর রহমান (ফিরোজ) মুন্সীর ছেলে ও ফিরোজা বেগম দক্ষিণ শিয়ালকাঠীর লিয়াকত মার্কেট এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী।
থানা সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া পৌর শহরের লক্ষ্মিপুরা মহল্লার হাইস্কুল সড়কে রিপন বেপারীর ভাড়াটিয়া ফিরোজা বেগমের বাসায় ভান্ডারিয়া সরকারি কলেজের একাদ্বশ শ্রেণীর এক কলেজ ছাত্রীর জাতীয় পরিচয়পত্রসহ কিছু কাগজপত্র গচ্ছিত ছিল। পিতৃ-মাতৃহীন দরিদ্র ওই কলেজ ছাত্রী ফিরোজা বেগমকে ধর্ম খালা হিসেবে সম্বোধন করতেন। সোমবার ওই ছাত্রী কাগজপত্র নিতে ধর্ম খালা ফিরোজা বেগমের বাসায় আসেন।
মঙ্গলবার ভোর ৫টার দিকে বাসায় প্রতিবেশী বখাটে সোহেল মুন্সী (২৬) ফিরোজা বেগমের ঘরে ঢুকে কলেজ ছাত্রীকে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় মেয়েটি কৌশলে ৯৯৯ নম্বরের সহায়তা চেয়ে কল দেয়। ভান্ডারিয়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে। এসময় পুলিশ সোহেল মুন্সীসহ ধর্ষণের চেষ্টায় সহায়তা করার অপরাধে মেয়েটির ধর্ম খালা ফিরোজা বেগমকে পুলিশ গ্রেফতার করে।
এ ঘটনায় ভূক্তভোগি মেয়েটি বাদী হয়ে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন আইনে দুইজনকে আসামী করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভান্ডারিয়া থানার অফিসারন্ডুসি এস.এম. মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯ কল পেয়ে পুলিশ তাৎক্ষণিক মেয়েটিকে উদ্ধার করে। অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কলেজ ছাত্রী বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial