প্রধান সূচি

Tuesday, October 27th, 2020

 

বাগেরহাটে ৩২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের শরণখোলায় ৩২০ পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাক ফকির (৩৫) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবিাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে শরণখোলা উপঝেলার উত্তর জিলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রাজ্জাককে আটক করে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক রাজ্জাককে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটক রাজ্জাক উত্তর জিলবুনিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ ফকিরের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী মোহাম্মাদ কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ্জাককে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় ৩২০ পিস ইয়াবাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ৯৯৯ এ কল দিয়ে ধর্ষনের হাত থেকে রক্ষা কলেজ ছাত্রীর

পিরোজপুরে ৯৯৯ নাম্বারে কল দিয়ে পুলিশের তৎপরতায় ধর্ষনের হাত থেকে রক্ষা পেয়েছে এক কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে জেলার ভান্ডারিয়া পৌর শহরের লক্ষ্মীপুরা মহল্লায়। মঙ্গলবার ভোর ৫টার দিকে ভান্ডারিয়া পৌর শহরের লক্ষ্মীপুরা মহল্লায় ধর্ম খালার বাসায় বেড়াতে এসে প্রতিবেশী এক বখাটে কর্তৃক ধর্ষণ চেষ্টার শিকার হন এক কলেজ ছাত্রী। এসময় ওই কলেজ ছাত্রী ৯৯৯ সহায়তা চেয়ে কল দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে অভিযুক্ত বখাটে সোহেল মুন্সি (২৬) ও ধর্ষণ চেষ্টায় সহায়তার অভিযোগে কলেজ ছাত্রীর ধর্ম খালা ফিরোজা বেগম (৪৫)কে গ্রেফতার করে। অভিযুক্ত সোহেল শহরের লক্ষ্মিপুরা মহল্লার মফিজুর রহমানবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরণী পত্তাশী এলাকা থেকে রাসেলকে ৪৮পিস ইয়াবাসহ গ্রেফতার করে। রাসেল উপজেলার পত্তাশী গ্রামের জামাল হাওলাদারের ছেলে। কয়েক বছর ধরে রাসেল বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ও পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার সীমানা এলাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছে। ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, মাদক ব্যবসায়ীকে ৪৮পিস ইয়াবাসহ আটক করে তার বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।


বাগেরহাটে পূজা থেকে ফেরার পথে তরুনী ধর্ষণ ॥ ইউপি সদস্য আটক

বাগেরহাটে পূজা দেখে ফেরার পথে ২২ বছর বয়সী এক গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলায় শেখ মিজানুর রহমান (৩৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ওই তরুনীর শ্লীলতাহানীর অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার বাকপুরা ও হদেরহাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে বাগেরহাট মডেল থানা পুলিশ। ধর্ষনের অভিযোগে গ্রেফতারকৃত শেখ মিজানুর রহমান বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য এবং বাকপুরা গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে। শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার চিন্তারখোড় গ্রামের অমল মৃধার ছেলে বিকাশ মৃধা (১৯),বিস্তারিত পড়ুন


বাগেরহাটে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে “খাদ্য নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ৩দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এই মেলার উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বাগেরহাট অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সিভিল সার্জন কেএম হুমায়ুন কবির, জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট শরিফা খান, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোসা. ফারহানা আক্তার প্রমুখ।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial