প্রধান সূচি

পিরোজপুরে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে অভিভাবক সভা

পিরোজপুরে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উদ্দীপন প্রশিক্ষণ সেন্টারে ব্রাক এর আয়োজনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উদ্দিপনের জোনাল ব্যবস্থাপক কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাকের এরিয়া ম্যানেজার (স্বাস্থ্য) মো. বশিরুজ্জামান।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রতিকী যুব সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ফিরোজ মোস্তফা। এসময় স্থানীয় বিভিন্ন পরিবারের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial