প্রধান সূচি

কচুয়ায় তিন বছরের শিশুকে রেখে নিরুদ্দেশ গৃহবধু

বাগেরহাটের কচুয়ায় তিন বছরের শিশু সন্তান আকাশকে ফেলে বাড়ি ছেড়ে চলে গেছেন কুলছুম আক্তার (১৯)। নামের এক র্গহবধু। মাকে কাছে পেতে রাত দিন কান্নাকাটি করছে শিশু আকাশ। এ ঘটনায় শনিবার দুপুরে কচুয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন কুলসুম আক্তারের মা তহমিনা বেগম। নিখোঁজ কুলছুম আক্তার কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের রুস্তম শেখের মেয়ে।

কুলসুম আক্তারের মা তহমিনা বেগমের মা বলেন, বিয়ের পর থেকে আমার জামাইয়ের সাথে ঢাকায় থাকতো মেয়ে। গত ১৫ অক্টোবর ঢাকা থেকে আমার বাড়িতে বেড়াতে আসে মেয়ে কুলছুম আক্তার ও তার তিন বছরের ছেলে আকাশ। গত ১৮ অক্টোবর বিকেল ৫টায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় কুলসুম। তারপর থেকে আর  সে বাড়ি আসেনি। আমি এখন এই দুধের বাচ্চা নিয়ে কি করব। আমার নাতীকে বাঁচাতে আমার মেয়ের সন্ধ্যান চাই।

এদিকে ৬ দিন মাকে ছাড়া থেকে এক ধরণের অসুস্থ হয়ে পড়েছে শিশু আকাশ। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন নিখোঁজ কুলছুমের মায়ের করা সাধারণ ডায়েরীর সূত্র ধরে আমরা তদন্ত শুরু করেছি। সকল থানায় কুলছুমের ছবিসহ বেতার বার্তা পাঠানো হয়েছে। যদি কেউ তার সন্ধ্যান পায় তাহলে আমাদেরকে জানাতে বলা হয়েছে।

কেউ কুলছুমের খোঁজ পেলে কচুয়া থানা অথবা কুলছুমের মায়ের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তহমিনা বেগম। কচুয়া থানার মুঠোফোন নং ০১৭১৩-৩৭৪১২৬ এবং তহমিনা বেগম ০১৩০৮-৫২৫৮১১।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial