বাগেরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেছে বাগেরহাট সদর উপজেলা পরিষদ।
শনিবার সকালে সদর উপজেলা পরিষদের পরিষদ চত্বরে দৃষ্টি দান ও সাইট সেভারের বাস্তবায়নে দিনব্যাপী সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এসব রোগীদের মধ্যে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে মাংস বৃদ্ধি, নেত্রনালী ও ছানি অপরাশনের উদ্যোগ গ্রহন করা হয়। বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে খুশি দরিদ্র ও অসহায় রোগীরা।
সকালে চক্ষু শিবির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ।
Please follow and like us:
« নাজিরপুরে অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
