প্রধান সূচি

ভান্ডারিয়ায় মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় শুভেচ্ছা হিসেবে বস্ত্র বিতরণ

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা উপহার হিসেবে পাঞ্জাবী প্রদান করা হয়েছে।
মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে বুধবার সকাল ১১টায় ভান্ডারিয়া উপজেলার কেন্দ্রীয় জিউ মন্দির প্রাঙ্গনে ৪২টি মন্দিরে সভাপতি ও সম্পাদকের কাছে ২০টি করে পাঞ্জাবী ও কেন্দ্রীয় মন্দিরের জন্য ১২৫টি পাঞ্জাবি শারদীয় শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশীদ খসরু জোমাদ্দার। এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক দূরদর্শী সিদ্ধান্তের ফলে করোনাকালীন বিপর্যয়ের মধ্যেও ধর্মীয় বিধিপালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে সক্ষম হয়েছে। তিনি হিন্দু ধর্মালম্বিদের এ উৎসব পালনে সকলের সহযোগিতা কামনা করেন ও অবশ্যই মাস্ক ব্যবহার করতে অনুরোধ করেন।
এসময় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসু, সাধারণ সম্পাদক বাবু উত্তম দাস, মদনমোহন মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি সুকুমার দাসসহ বিভিন্ন মন্দিরের নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশীদ খসরু জোমাদ্দারের ব্যক্তিগত পক্ষ থেকে পৌরসভার সকল মন্দিরে অর্থ সহায়তা প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial