চিতলমারীতে দুর্গা মন্দিরের স্বেচ্ছাসেবীদের উপহার প্রদান
বাগেরহাটের চিতলমারীতে আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সদর ইউনিয়নের ৩০টি মন্দিরের স্বেচ্ছাসেবীদের মধ্যে চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীনের অর্থায়নে ১০টি করে গেঞ্জি প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে বারাশিয়া বাজার সংলগ্ন আওয়ামী লীগ অফিসে এ গেঞ্জি বিতরণ অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ স্বপন কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন শেরে বাংলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোহাসীন রেজা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শরৎ চন্দ্র, পুজা উপদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলিপ সাহা, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তাওহিদুর রহমান, ইউপি সদস্য মো. শহীদ শেখ প্রমুখ।
Please follow and like us:
« ইন্দুরকানীতে প্রেমিকের সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোংলা বন্দরে আমদানীকৃত গাড়ী সংরক্ষণ ও ছাড়করণে জটিলতা ॥ বন্দর কর্তৃপক্ষের সাথে বারভিডা’র বৈঠক »
