প্রধান সূচি

ভান্ডারিয়ায় দূর্গা পুজা উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা

দূর্গাপূজা উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার এক প্রস্তুুতিমূলক সভা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি জেলা পরিষদের নির্বাহী প্রধান রেবেকা খান, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস.এম. মাকসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মসিউর রহমান মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি কিরন চন্দ্র বসু প্রমুখ।
সভায় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি ও সম্পাদকমহ উপজলার বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ অংশ নেয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial