স্বরূপকাঠীতে নৌকায় মিললো অজ্ঞাত লাশ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সেহাংগল লঞ্চঘাট এলাকায় নৌকা থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে শেহাংগলের বিনায়েকপুর এলাকার সন্ধ্যা নদীতে একটি ভাসমান নৌকা থেকে ওই অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সকালে নদীতে মাছ ধরার সময় জেলেরা একটি নৌকা ভাসতে দেখে এবং নৌকায় একজন লোক ঘুমানোর মত দেখে ডাকাডাকি করে। ডাকাডাকিতে ওই লোকের কোন সাড়া না পাওয়ায় নৌকাটি তীরে নিয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৪০ বছর বয়সের ওই লাশটি উদ্ধার করেন। লুঙ্গি পরিহিত মৃতদেহের গায়ে সাদা-কালো ও লাল চেক গেঞ্জি রয়েছে।
নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, লাশের শরীরে কোন আঘাত বা অন্য কোন চিহ্ন নেই। তার কোন পরিচয় পাওয়া যায়নি।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ৫৩৩টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে »
