প্রধান সূচি

সুশীলন’র এ্যাডভোকেসি ॥ ফকিরহাটে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসহ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা, পুষ্টি বিষয়ে কাজ করা বেসরকারী সংস্থা ‘সুশীলন’ এর এ্যাডভোকেসি কার্যক্রমের সুফল হিসেবে ইউনিয়ন পরিষদ এর পরিবার পরিকল্পনা খাতে বরাদ্দকৃত অর্থ থেকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মীদের মাঝে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাস।

মুলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিটলার গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিয়ার শামীম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial