প্রধান সূচি

পিরোজপুরে ধর্ষকদের শাস্তির দাবিতে বন্ধুসভার মুখববন্ধন

সারাদেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ও ধর্ষকদের শাস্তির দাবিতে পিরোজপুর বন্ধুসভার উদ্যোগে মুখবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার সকালে শহরের ভাগিরথী চত্বরের শহীদ বেদী প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নেন, প্রথম আলোর পিরোজপুর প্রতিনিধি এ কে এম ফয়সাল প্রিন্স, পিরোজপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সাজেদা আক্তার রিয়া, সমাজ কল্যাণ সম্পাদক শাফিউল মিল্লাত, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. সিজন সিকদার, অনুষ্ঠান সম্পাদক মো. রুম্মান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক জি এম সানি, সদস্য সৌমিক সাহা, জেরিন তাসমিম ইভা, ইব্রাহিম খান তামিম, শান্ত আকন প্রমুখ।
ধর্ষণের প্রতিবাদ জানিয়ে বন্ধুসভার সদস্যরা সদস্যরা মুখে কালো কাপড় বেধে এবং হাতে প্লেকার্ড নিয়ে মুখবন্ধনে অংশ নেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial