পিরোজপুরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
“নিজ বাড়ি নিজ হাসপাতাল করোনা মুক্ত বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে দুইদিন ব্যাপী (শুক্র ও শনিবার) ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। ইনজিনিয়াস হেলথ কেয়ার (Ingenious Health Care) ও সৌহার্দ ফাউন্ডেশনের (Shouhardo Foundation) এর আয়োজনে শুক্রবার সকাল ৯টায় পিরোজপুর ফাতেমা শিশু নিকেতনে এ ক্যাম্প শুরু হয়।
এতে জ¦র, সর্দি ও কাশি উপসর্গ জনিত রোগের চিকিৎসা, মেডিকেল চেকাপ, বিনামূল্যে ওষুধ প্রদান এবং করোনা রোগীদের ক্ষেত্রে ২৪ ঘন্টা অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালের চেয়ারম্যান ডা. রাশেদুল হাসানের তত্ত্বাবধানে ৬ জন অভিজ্ঞ চিকিৎসক এই মেডিকেল ক্যাম্পে অংশ গ্রহন করছেন।
৮০০ রোগী দেখার লক্ষমাত্রা নিয়ে মেডিকেল টিমটি কাজ করে যাচ্ছে। অপসোনিন ও বিএমএ পিরোজপুর জেলা শাখা এ মেডিকেল ক্যাম্পটির সহযোগিতায় রয়েছে।
Please follow and like us:
« পিরোজপুরে ধর্ষকদের শাস্তির দাবিতে বন্ধুসভার মুখববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শরণখোলায় পুলিশ কনেষ্টবলের অন্তস্বত্ত্বা স্ত্রীকে ৪ টুকরো করে হত্যা ॥ পুলিশ কনেষ্টবল আটক »
