করোনাজয়ী পিরোজপুর জেলা পুলিশের ২২ সদস্য প্লাজমা দিতে ঢাকায় গেছেন
‘করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হউক পুলিশ জনতার বন্ধন’ এ শ্লোগানকে সামনে রেখে করোনাজয়ী পিরোজপুর জেলা পুলিশের ২২ জন সদস্য প্লাজমা দানের জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে গিয়েছেন। শনিবার রাতে পিরোজপুর পুলিশ লাইন্স থেকে তারা ঢাকার উদ্দেশ্যে চলে যান। ইমাদ পরিবহনের একটি বাসে করে তারা রাজারবাগ পুলিশ হাসপাতালে গেছেন। সেখানে তারা প্লাজমা দিবেন।
পুলিশ সদস্যদের বিদায় জানানোর সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) কাজী শাহনেওয়াজ (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান (পিপিএম-সেবা)সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
Please follow and like us:
« পিরোজপুরে সোয়া লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে (পূর্ববর্তি সংবাদ)
