প্রধান সূচি

Sunday, October 4th, 2020

 

পিরোজপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পিরোজপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার পিরোজপুর সদর হাসপাতালে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী। এসময় জেলা ইপিআই সুপারিনটেন্ডেট মো. তৈয়ব আলী হাওলাদারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিরোজপুরে প্রায় সোয়া লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রবিবার থেকে শুরু হওয়া ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলার ৫১টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ১৬২টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে। জেলাকে বিভিন্ন সাব ব্লকে বিভক্ত করে ১৪দিন ব্যাপী এ কার্যক্রম চলবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনবিস্তারিত পড়ুন


মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারকে অটোরিক্সা বিতরণ

ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামের নিজস্ব অর্থায়নে পরিচালিত মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার দুটি দরিদ্র ও অসহায় পরিবারকে ব্যাটারী চালিত অটোরিক্সা প্রদান করা হয়েছে। শনিবার অটোরিক্সা বিতরণকালে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হওলাদারসহ মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


করোনাজয়ী পিরোজপুর জেলা পুলিশের ২২ সদস্য প্লাজমা দিতে ঢাকায় গেছেন

‘করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হউক পুলিশ জনতার বন্ধন’ এ শ্লোগানকে সামনে রেখে করোনাজয়ী পিরোজপুর জেলা পুলিশের ২২ জন সদস্য প্লাজমা দানের জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে গিয়েছেন। শনিবার রাতে পিরোজপুর পুলিশ লাইন্স থেকে তারা ঢাকার উদ্দেশ্যে চলে যান। ইমাদ পরিবহনের একটি বাসে করে তারা রাজারবাগ পুলিশ হাসপাতালে গেছেন। সেখানে তারা প্লাজমা দিবেন। পুলিশ সদস্যদের বিদায় জানানোর সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) কাজী শাহনেওয়াজ (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial