মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারকে অটোরিক্সা বিতরণ
ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামের নিজস্ব অর্থায়নে পরিচালিত মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার দুটি দরিদ্র ও অসহায় পরিবারকে ব্যাটারী চালিত অটোরিক্সা প্রদান করা হয়েছে।
শনিবার অটোরিক্সা বিতরণকালে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হওলাদারসহ মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« করোনাজয়ী পিরোজপুর জেলা পুলিশের ২২ সদস্য প্লাজমা দিতে ঢাকায় গেছেন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন »
