প্রধান সূচি

আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আবদুল্লাহ’র শারীরিক সুস্থতা ও রোগ মুক্তি কামনায় ভান্ডারিয়ায় দোয়া মোনাজাত

দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক, উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির সভাপতি (মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আবদুল্লাহ এর শারীরিক সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে ভান্ডারিয়া উপজেলা পরিষদ জামে মসজিদে শুক্রবার বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মোনাজাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফাইজুর রশিদ খশরুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় আবুল হাসানাত আবদুল্লাহ এর শারীরিক সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে  মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু,রউপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial