প্রধান সূচি

Friday, October 2nd, 2020

 

আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আবদুল্লাহ’র শারীরিক সুস্থতা ও রোগ মুক্তি কামনায় ভান্ডারিয়ায় দোয়া মোনাজাত

দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক, উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির সভাপতি (মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আবদুল্লাহ এর শারীরিক সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে ভান্ডারিয়া উপজেলা পরিষদ জামে মসজিদে শুক্রবার বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফাইজুর রশিদ খশরুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে সিমেন্ট বোঝাই কার্গো ডুবি ॥ মালিকের লাশ উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলায় কঁচা নদীতে ১ হাজার ৯০০ বস্তা সিমেন্টসহ একটি কার্গো ডুবে গেছে। এ দুর্ঘটনায় নৌযানে থাকা কাউয়ুম খান (৩৭) নামের কার্গো মালিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের পশ্চিম জুনিয়া গ্রাম সংলগ্ন কঁচা নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল মৃত কাউয়ূমের লাশ উদ্ধার করে। কাউয়ুম খান বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বাসান্ডা গ্রামের শহীদ খানের ছেলে এবং ডুবে যাওয়া রায়হান-২ নামের মিনি কার্গোটির মালিক। ভান্ডারিয়া থানার ওসি এস.এম. মাকসুদুর রহমান জানান, বৃহস্পতিবার রায়হান-২ নামের নৌযানটি মংলা বন্দর থেকে সিমেন্ট বোঝাই করে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো।বিস্তারিত পড়ুন


ইলিশের প্রধান প্রজনণ মৌসুমে জেলেদের জন্য ১০ হাজার ৫৬৭ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ

সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চলতি ২০২০-২১ অর্থবছরে ইলিশের প্রধান প্রজনণ মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে (১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২০ পর্যন্ত ২২ দিন) জেলেদের জন্য ১০ হাজার ৫৬৬.৮৪ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে। এর আওতায় ৩৬টি জেলার ১৫২টি উপজেলায় মা ইলিশ আহরণে বিরত থাকা ৫ লক্ষ ২৮ হাজার ৩৪২টি জেলে পরিবারের জন্য ২০ কেজি হারে ইলিশের প্রধান প্রজনণ মৌসুম শুরুর পূর্বেই এ বরাদ্দ প্রদান করা হয়েছে। এ মৌসুমে গত মৌসুমের তুলনায় অতিরিক্ত ১ লক্ষ ২০ হাজার ২৬৩টি জেলে পরিবারকে এ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। ৩০বিস্তারিত পড়ুন


আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মায়ের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মা কাজী নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


 মঠবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় কুলসুম বেগম (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার মধ্য তুষখালী গ্রামের স্বামীর বসত ঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই গ্রামের কাওসার খলীফার স্ত্রী। সে স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাতে স্বামীর ঘরে পরিবারের লোকজনের অগোচরে গৃহবধূ কুলসুম অজ্ঞাত কারণে বসতঘরের আঁড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে সকালে পরিবারের লোকজন ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, ওইবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাহাবুব পঞ্চায়েত (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১শ’ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে পুলিশের একটি দল তুষখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাহাবুব উপজেলার সদর ইউনিয়নের বহেরাতলা উত্তর মঠবাড়িয়া গ্রামের আদম আলী পঞ্চায়েতের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার সকালে তুষখালী বাসস্ট্যান্ডে মাদকের বড় একটি চালান আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মাহাবুবের সাথে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগে তল্লাশী করে ১০০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial