প্রধান সূচি

 মঠবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় কুলসুম বেগম (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার মধ্য তুষখালী গ্রামের স্বামীর বসত ঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই গ্রামের কাওসার খলীফার স্ত্রী। সে স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাতে স্বামীর ঘরে পরিবারের লোকজনের অগোচরে গৃহবধূ কুলসুম অজ্ঞাত কারণে বসতঘরের আঁড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে সকালে পরিবারের লোকজন ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, ওই গৃহবধূর লাশ উদ্ধার করে শুক্রবার দুপুরে লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial