প্রধান সূচি

পিরোজপুরে সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল প্রবর্তনের দাবীতে মানববন্ধন

পিরোজপুরে ২০১৪ স্থাগিত (২০১৮ সালে অনুষ্ঠিত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল প্রবর্তনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের সিও অফিস চত্বরে ২০১৪ স্থাগিত (২০১৮ সালে অনুষ্ঠিত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল প্রত্যাশী পিরোজপুর জেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ২০১৪ স্থাগিত (২০১৮ সালে অনুষ্ঠিত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল প্রত্যাশী পিরোজপুর জেলা কমিটির আহবায়ক দিপংকর সরকার সুজন, যুগ্ন আহবায়ক শারমিন আক্তার, সদস্য শফিকুল ইসারম, পলাশ মজুমদার, মৌমিতা বড়াল, রাজিয়া আক্তার ও সাথী আক্তার।

বক্তারা সরকারের কাছে ২০১৪ স্থাগিত (২০১৮ সালে অনুষ্ঠিত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্যানেলের দাবী জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial