প্রধান সূচি

মোল্লারহাটে ১৫শ’ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাগেরহাটের মোল্লারহাট থেকে ১ হাজার ৫২০ পিস ইয়াবা, নগদ টাকা, মুঠোফোন ও সিমকার্ডসহ মো. তরিকুল সরদার (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মোল্লারহাট উপজেলার সোনাপুরা মধ্যপাড়া গ্রামস্থ্য জনৈক কুদ্দুস মোল্লার বসতবাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা তরিকুলকে আটক করে। এসময় ১ হাজার ৫২০ পিস ইয়াবা, নগদ ৩ লক্ষ ৬ হাজার টাকা, ৩টি মোবাইল সেট, ৫টি সিমকার্ড এবং একটি সিমকার্ড থেকে বিকাশের মাধ্যমে ৬২ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার দুপুরে র‌্যাব-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক তরিকুল সরদার গোপালগঞ্জ জেলা সদরের মোহাম্মদপাড়া এলাকার মো. আবু সাইদের  ছেলে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৬ কর্মকর্তা মেজর মো. আনিস-উজ-জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মোল্লারহাট উপজেলার সোনাপুরা মধ্যপাড়া গ্রামের কুদ্দুস মোল্লার বসতবাড়ির সামনে অভিযান চালিয়ে তরিকুল সরদারকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১ হাজার ৫২০ পিস ইয়াবা, নগদ ৩ লক্ষ ৬ হাজার টাকা, ৩টি মোবাইল সেট, ৫টি সিমকার্ড এবং একটি সিম কার্ড থেকে বিকাশের মাধ্যমে ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মোল্লারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial