প্রধান সূচি

ভান্ডারিয়ায় রাজাকার পুত্রের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ ॥ গ্রামবাসীর মানববন্ধন

পিরোজপুরের ভান্ডাড়িয়ায় মসজিদের সরকারি বরাদ্দকৃত টিআর ও অনুদানের টাকা আত্মসাৎ, মসজিদের নাম ভাঙ্গিয়ে জমি দখলের চেষ্টা ও চার হাজার ইট চুরির প্রতিবাদে মানববন্ধন করছে গ্রামবাসী। শনিবার দুপুরে উপজেলার পশারিবুনিয়া গ্রামের বিনাপানি বাজারের বাইতুল জান্নাত জামে মসজিদের সামনে এ মানববন্ধন করেন মুসুল্লিরা।

এসময় বক্তারা বলেন, পশারিবুনিয়া গ্রামের ৭১’র রাজাকার মৃত মজিদ সিকদারের ছেলে হারুন সিকদারসহ বেশ কিছু ভূমিদস্যু মিলে বহুদিন ধরে বিনাপানি বাজারের মসজিদসহ কয়েক’টি দোকান দখলের চেষ্টা চালাচ্ছেন। রাজাকার পুত্র হারুনের বিরুদ্ধে বাজারের মোশারফ মাষ্টারের দোকান দখল ও দোকান ভাংচুর করে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগে পিরোজপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২টি মামলা করা হয়।

এলাকাবাসীর দাবি, আত্মসাৎকৃত মসজিদের নামে বরাদ্দের টাকা, চুরি করা ৪ হাজার ইট এবং দখলকৃত দোকানগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হোক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial