প্রধান সূচি

স্ত্রীর দেয়া মামলায় ইন্দুরকানীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক স্বামী গ্রেফতার

ইন্দুরকানীতে স্ত্রীর দেয়া নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দড়িচর গাজীপুর এলাকা থেকে লিটন শেখ (৩০)কে গ্রেফতার করে। সে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দড়িচর গাজীপুর গ্রামের আবুল কালাম শেখের ছেলে। আদালত তার বিরুদ্ধে স্ত্রীর দেয়া নারী ও শিশু নির্যাতন মামলায় দুই বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে। ২০১১ সালে লিটনের বিরুদ্ধে স্ত্রীর দেয়া নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় তার বিরুদ্ধে আদালত এ রায় দেয়। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে ইন্দুরকানী থানা পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।

ইন্দুরকানী থানার  উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, স্ত্রীর দেয়া নারী ও শিশু নির্যতন মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করে শুক্রবার পিরোজপুর করাগারে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial