প্রধান সূচি

ভান্ডারিয়ায় বিজ্ঞান বিষয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহযোগিতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা অডিটরিয়ামে সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এতে উপজেলার সকল মাধ্যমিক স্কুলের মধ্যে প্রতি দলে ৩জন প্রতিযোগীসহ মোট ৮টি দল অংশ গ্রহন করে। পরে বিজয়ী দল মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং ভিটাবাড়িয়া নুরজাহান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগিদের মাঝে পুরস্কার বই তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, মৎস্য কর্মকর্তা মনজ কুমার শাহা, খাদ্য কর্মকর্তা সুমন চন্দ্র মন্ডল এবং উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারিকুল ইসলাম।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial