পিরোজপুরের ভান্ডারিয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা
পিরোজপুরের ভান্ডারিয়ায় শাহজাদী আক্তার (১১) নামে ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শাহজাদী উপজেলার ইকড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাসুদ করিম শাহীন জোমাদ্দারে কন্যা এবং উপজেলার ইকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার দুপুরে নিজ শয়ন কক্ষে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। এ বিষয়ে ভান্ডারিয়া থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। মামলা রুজুর পরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় বিজ্ঞান বিষয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে কমদামে টিসিবির পন্য ক্রয়ে খুশি নিম্ন আয়ের মানুষ »
