প্রধান সূচি

Thursday, September 24th, 2020

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র মায়ের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র মাতা প্রয়াত মাজেদা বেগমের স্মরণে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে মরহুমার পরিবারের সদস্যদের আয়োজনে তার নিজ বাসভবনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, পিরোজপুরে কর্মরত সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বরিশাল ও খুলনা বিভাগে কর্মরত মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, পিরোজপুর জেলাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে কমদামে টিসিবির পন্য ক্রয়ে খুশি নিম্ন আয়ের মানুষ

করোনা পরিস্থিতিতে বাজার দরের থেকে কমদামে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র পণ্য ক্রয় করতে পেরে খুশি বাগেরহাটের নিম্ন আয়ের মানুষ। সপ্তাহে চার দিন শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে তেল, ডাল, চিনি ও পেয়াজ বিক্রি করেন টিসিবির ডিলাররা। নিম্ন আয়ের মানুষেরা নির্দিষ্ট দূরত্বে দাড়িয়ে স্বাস্থ্য বিধি মেনে এসব পণ্য ক্রয় করেন। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে টিসিবির গাড়িতে পণ্য বিক্রি করতে দেখা যায়। পণ্য ক্রয়ের জন্য সাধারণ মানুষের ভীড়ও ছিল। ডিলারের নিজস্ব  লোকেরা টাকা প্রাপ্তি সাপেক্ষে পণ্য সরবরাহ করছেন। পণ্য বিক্রিতে কোন প্রকার অনিয়মরোধ করতে রয়েছেন সরকারি ট্যাগ অফিসার।বিস্তারিত পড়ুন


পিরোজপুরের ভান্ডারিয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের ভান্ডারিয়ায় শাহজাদী আক্তার (১১) নামে ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শাহজাদী উপজেলার ইকড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাসুদ করিম শাহীন জোমাদ্দারে কন্যা এবং উপজেলার ইকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার দুপুরে নিজ শয়ন কক্ষে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। এ বিষয়ে ভান্ডারিয়া থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। মামলা রুজুর পরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


ভান্ডারিয়ায় বিজ্ঞান বিষয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহযোগিতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটরিয়ামে সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এতে উপজেলার সকল মাধ্যমিক স্কুলের মধ্যে প্রতি দলে ৩জন প্রতিযোগীসহ মোট ৮টি দল অংশ গ্রহন করে। পরে বিজয়ী দল মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং ভিটাবাড়িয়া নুরজাহান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগিদের মাঝে পুরস্কার বই তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিকবিস্তারিত পড়ুন


মোংলায় বিশ্ব নৌ-দিবস পালিত

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় যথাযোগ্য মর্যাদায় “বিশ্ব নৌ-দিবস” পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বন্দর ভবনের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালীটি পুনরায় বন্দরের সামনে এসে শেষ হয়। র‌্যালীতে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, বিএন বন্দর কর্তৃপক্ষের পরিকল্পনা বিভাগের প্রধান মো. জহির উদ্দিন, প্রধান নিরিক্ষা কর্মকর্তা গোলদার শাহবাজসহ বন্দরের কর্মকর্তাসহ কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দ অংশগ্রহন করেন। প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে সারা বিশ্বে ‘আন্তর্জাতিক নৌ-দিবস’ উদযাপিত হয় যা ‘বিশ্ব নৌ দিবস’ হিসেবে দেশে পালিত হচ্ছে।


কাউখালীতে মহিলা পরিষদের প্যারালিগ্যাল প্রশিক্ষণ

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার ব্যবস্থাপনায় ও লিগ্যাল এইড উপ-পরিষদের আয়োজনে প্যারালিগ্যাল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কাউখালী মহিলা পরিষদের কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন নারী কর্মী-সংগঠক অংশগ্রহণ করেন। কাউখালী সাংগঠনিক জেলা মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ফৌজদারি কার্যবিধিতে নারী অধিকার, দেওয়ানী আইন ও পারিবারিক আইন বিষয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক শাহিদা হক, জাহানুর বেগম, লিগ্যাল এইড সম্পাদক ফরিদা ইয়াসমিন, ছায়া সমাদ্দার প্রমূখ। মহিলা পরিষদের প্রচার সম্পাদক মাহাফুজা খাতুন মিলি প্রশিক্ষণ সঞ্চালনা করেন।


টানা কয়েক দিনের বৃষ্টিতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত

পাইকগাছায় বৈরি আবহাওয়া ও টানা কয়েক দিনের বৃষ্টিপাতের কারণে বেড়িবাঁধ ভেঙ্গে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় মৎস্যসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া টানা কয়েক দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার সাধারণ মানুষের জনজীবন। তলিয়ে গেছে উপজেলার নিম্নাঞ্চল। চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বৃষ্টিপাতের ফলে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কয়েকদিন কাজ করতে না পারায় পরিবার-পরিজন নিয়ে অনেকটাই দুর্ভোগে পড়েছেন দিনমজুর শ্রেণির মানুষ। গদাইপুর গ্রামের ভ্যানচালক মামুন জানান, তার কাজের উপর পরিবারের জীবিকা নির্বাহ করতে হয়। বৃষ্টিপাতের কারণে গত কয়েকদিন ভ্যান গাড়ী নিয়ে বের হতে পারিনি। ফলে পরিবার-পরিজনবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মস্তকবিহীন উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের খাল থেকে উদ্ধারকৃত মস্তকবিহীন লাশের পরিচয় মিলেছে। তার নাম আলতাফ হোসেন (৪০)। সে উপজেলার উত্তর পৈকখালী গ্রামের খালেক হাওলাদারের ছেলে। মরদেহ উদ্ধারের একদিন পরে বুধবার রাতে তার বোন খাদিজা বেগম এবং ভাই ফোরকান হাওলাদার লাশ সনাক্ত করেন। নিহতের ভাই ফোরকান হাওলাদার জানান, আলতাফ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন। শুক্রবার সে বাড়ীতে (পৈকখালী গ্রামে) আসে এবং সোমবার প্রথম পক্ষের  শ্বশুর বাড়ী থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে সে আর ফিরে আসেনি। তার স্বজনরা মনে করেছে সে চট্টগ্রামে ফিরে গেছেন। থানা পুলিশ ও স্থানীয় সূত্রেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বাঁধনের উদ্যোগে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতে বাগেরহাটে বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ্যাকশন এইড এর সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১টায় দশানীস্থ বাঁধনের অফিস চত্বরে এ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মোছাব্বেরুল ইসলাম, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, শহর সমাজ সেবা কর্মকর্তা মো. নাজমুস সাকিব। অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ইউপি সদস্য উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল

জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়াডের্র সদস্য পদে উপ নির্বাচনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ধাওয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেক হাওলাদারের মৃত্যুতে ওই ওয়ার্ডের শুন্য পদে উপনির্বাচনে ৩ জন প্রার্থী উপজেলা রির্টানিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হচ্ছেন- মাহফুজুর রহমান, মো. নূরুল হক ও মিজানুর রহমান। উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা  কামাল জানান, ধাওয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শুন্য পদে উপনির্বাচনের জন্য দাখিলকৃত মনোনয়নপত্র আগামী ২৬ সেপ্টেম্বর বাছাই করা হবে এবং ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial