কাউখালীতে মহিলা পরিষদের প্যারালিগ্যাল প্রশিক্ষণ
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার ব্যবস্থাপনায় ও লিগ্যাল এইড উপ-পরিষদের আয়োজনে প্যারালিগ্যাল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কাউখালী মহিলা পরিষদের কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন নারী কর্মী-সংগঠক অংশগ্রহণ করেন।
কাউখালী সাংগঠনিক জেলা মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ফৌজদারি কার্যবিধিতে নারী অধিকার, দেওয়ানী আইন ও পারিবারিক আইন বিষয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক শাহিদা হক, জাহানুর বেগম, লিগ্যাল এইড সম্পাদক ফরিদা ইয়াসমিন, ছায়া সমাদ্দার প্রমূখ। মহিলা পরিষদের প্রচার সম্পাদক মাহাফুজা খাতুন মিলি প্রশিক্ষণ সঞ্চালনা করেন।
Please follow and like us:
« টানা কয়েক দিনের বৃষ্টিতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোংলায় বিশ্ব নৌ-দিবস পালিত »
