নাসিম সভাপতি : খালেদা হেনা সম্পাদক
পিরোজপুর দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠিত
দুর্নীতি দমন কমিশন-দুদক পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি তিন বছরের জন্য পুর্নগঠন করেছে। নতুন কমিটিতে সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিমকে সভাপতি ও নারী নেত্রী খালেদা আক্তার হেনাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
১৩ সদস্যের এ জেলা কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি সাবেক দুদক কর্মকর্তা খান আলমগীর ও সহ-সভাপতি অধ্যক্ষ হোসনেয়ারা জেসমিন, সদস্য মাওলানা আব্দুল মতিন, এনজিও কর্মকর্তা সিকদার চাঁন, এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, সাংস্কৃতিক কর্মী দিপঙ্কর মাতা মিন্টু, ব্যবসায়ী মো. মেহেদী হাসান, সমাজকর্মী আতিকুল ইসলাম হিরা, প্রধান শিক্ষক সুলতানা নাসরিন, সাংবাদিক মিজানুর রহমান ও নারী সংগঠক শিখা দাস।
দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুদক প্রতিটি জেলা ও উপজেলায় সম্প্রতি এ কমিটি পুর্নগঠন করে। পিরোজপুর জেলা কমিটি গত ৬ সেপ্টেম্বর ২০২০ তারিখ থেকে তিন বছর মেয়াদের জন্য পুর্নগঠন করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে দেশব্যাপী দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতি দমন কমিশনের সহযোগী সংগঠন হিসাবে কাজ করছে। ইতিপূর্বে পিরোজপুর জেলা কমিটি বরিশাল বিভাগের মধ্যে বারবার শ্রেষ্ঠ কমিটি হিসাবে স্বীকৃতি ও পুরস্কার লাভ করেছে।
