প্রধান সূচি

Monday, September 14th, 2020

 

সুন্দরববনে সাপের কামড়ে জেলের মৃত্যু

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে পুর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের আড়াই বেকী এলাকায়। মৃত জেলে আবু হাওলাদার (৬০) শরনখোলা উপজেলার বন সংলগ্ন সোনাতলা গ্রামের বাসিন্দা মো. হরমুজ হাওলাদারের ছেলে। মৃতের পরিবার জানায়, জেলে আবু হাওলাদার গত ১০ সেপ্টেম্বর  সকালে শরনখোলা ষ্টেশন থেকে পাস (অনুমতি) সংগ্রহ করে একই গ্রামের বাসিন্দা জেলে নাছির হাওলাদার ও হাসান হাওলাদারের সাথে মাছ ধরার জন্য সুন্দরবনের শরনখোলা রেঞ্জের আড়াই বেকী এলাকায় যায়। তারা মাছ ধরার জন্য নদীতে পুঁতে রাখা জাল তুলতে গেলে জালে জড়িয়ে থাকাবিস্তারিত পড়ুন


নাসিম সভাপতি : খালেদা হেনা সম্পাদক

পিরোজপুর দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠিত

দুর্নীতি দমন কমিশন-দুদক পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি তিন বছরের জন্য পুর্নগঠন করেছে। নতুন কমিটিতে সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিমকে সভাপতি ও  নারী নেত্রী খালেদা আক্তার হেনাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ১৩ সদস্যের এ জেলা কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি সাবেক দুদক কর্মকর্তা খান আলমগীর ও সহ-সভাপতি অধ্যক্ষ হোসনেয়ারা জেসমিন, সদস্য মাওলানা আব্দুল মতিন, এনজিও কর্মকর্তা সিকদার চাঁন, এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, সাংস্কৃতিক কর্মী দিপঙ্কর মাতা মিন্টু, ব্যবসায়ী মো. মেহেদী হাসান, সমাজকর্মী আতিকুল ইসলাম হিরা, প্রধান শিক্ষক সুলতানা নাসরিন, সাংবাদিক মিজানুর রহমান ও নারী সংগঠক শিখা  দাস।বিস্তারিত পড়ুন


কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, কাউখালীর চিরাপাড়া ব্রীজ সংলগ্ন সার ও কীটনাশকের দোকান ‘অভি এন্ডবিস্তারিত পড়ুন


পাইকগাছা উপজেলা উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জল্পনা-কল্পনা

পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে ইচ্ছুক তারা গণসংযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা ধরণের প্রচার প্রচারণা চালাচ্ছেন। পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর মৃত্যুর পর উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কে হবেন উপজেলা নির্বাচনে নৌকার কান্ডারী। আর দলীয় মনোনয়ন প্রত্যাশায় অনেকে শুরু করেছেন গণসংযোগ। আবার কেউ কেউ মনোনয়ন পেতে চেয়ে আছে উপর মহলের সিদ্ধান্তের উপর। তবে নির্বাচনের দিন এখনও চুড়ান্ত হয়নি। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থী হতে ইচ্ছুক সম্ভাব্য  প্রার্থীরা প্রচার প্রচারণায় মাঠে নেমে পড়েছেন। ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পাইকগাছাবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে বিদ্যুৎতাড়িত হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় মোটরপাম্প দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎতাড়িত হয়ে মো. ফিরোজ (২৬) নামে এক মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চাদকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী গ্রামের কৃষক মো. আলমগীর হোসেন শেখের ছেলে। ফিরোজ ঢাকার একটি প্রাইভেট কলেজে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ছাত্র। পরিবারের স্বজনরা জানায়, ফিরোজ ওই কৃষক পরিবারের একমাত্র মেধাবী সন্তান। সে ঢাকায় একটি প্রাইভেট কলেজে পড়াশুনা করে। করোনাকালে কলেজ বন্ধ হওয়ায় ফিরোজ বাড়ীতে আসে। ঘটনার দিন সে সকালে বাড়ীর পাশের একটি ডোবায় মোটরপাম্প মেশিনের সাহায্যে পানি সেচ দিয়ে মাছবিস্তারিত পড়ুন


বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাগেরহাট জেলার ১২টি ইউনিটের দ্বিতীয় দিনে ৫টি উপজেলা ও ১টি পৌর কমিটি গঠনের লক্ষে কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের মেইন রোড (থানার মোড়ে) জেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সভাপতি আলী আকবর চুন্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ন সাধারণ সম্পাদক মহসিন মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী কমিটিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial