প্রধান সূচি

সুন্দরববনে সাপের কামড়ে জেলের মৃত্যু

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে পুর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের আড়াই বেকী এলাকায়। মৃত জেলে আবু হাওলাদার (৬০) শরনখোলা উপজেলার বন সংলগ্ন সোনাতলা গ্রামের বাসিন্দা মো. হরমুজ হাওলাদারের ছেলে।

মৃতের পরিবার জানায়, জেলে আবু হাওলাদার গত ১০ সেপ্টেম্বর  সকালে শরনখোলা ষ্টেশন থেকে পাস (অনুমতি) সংগ্রহ করে একই গ্রামের বাসিন্দা জেলে নাছির হাওলাদার ও হাসান হাওলাদারের সাথে মাছ ধরার জন্য সুন্দরবনের শরনখোলা রেঞ্জের আড়াই বেকী এলাকায় যায়। তারা মাছ ধরার জন্য নদীতে পুঁতে রাখা জাল তুলতে গেলে জালে জড়িয়ে থাকা একটি বিষধর সাপ রবিবার রাত অনুমান ৩টার দিকে আবু হাওলাদারকে দংশন করে।  এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সংঙ্গীয় জেলেরা তাকে উদ্ধার করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং পথিমধ্যে বনসংলগ্ন চালিতা বুনিয়া এলাকার ওঝার মাধ্যমে আবুকে দু-দফা ঝাড়-ফুক করান। এতে তিনি সুস্থ না হওয়ায় সোমবার বিকেলে পরিবারের স্বজনরা তাকে শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেলে আবু হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial