প্রধান সূচি

পিরোজপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

‘কোভিড-১৯ সংকট : সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা ছিদ্দিকী’র  সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার,  জেলা শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র সেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, সাংবাদিক মাহমুদ হোসেন, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জসীম উদ্দীন মাঝি, গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় সরকার প্রতিবছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে আসছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা নীতিমালা ঘোষণা করেছেন এবং একটি নিরক্ষর মুক্ত জাতি গঠনে বিভিন্ন প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করায় নিরক্ষর এর সংখ্যা দিন দিন কমে আসছে। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছেন।  সরকারের নিরলস প্রচেষ্টায় দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭ ভাগে উন্নীত হয়েছে। গত সময়ের চেয়ে এই হার বেড়েছে। ২০০৫ সালে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের সময় ছিল মাত্র ৫৩ দশমিক ৫ শতাংশ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial