প্রধান সূচি

মঠবাড়িয়ায় ব্যবসায়ীর গোয়ালে দুর্বৃত্তের আগুন ॥ অগ্নিদগ্ধ হয়ে গাভীর মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্বশত্রুতার জের ধরে এক গরু ব্যবসায়ীর গোয়াল ঘরে রাতের আঁধারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনে দগ্ধ হয়ে দুগ্ধবতী গাভীর মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার টিকিকাটা ইউনিয়েনর নয়া হাটখোলা’র বাসিন্দা গরু ব্যবসায়ী মালেক শিকদারের গোয়ালঘরে রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গরু ব্যবসায়ী মালেক শিকদার দীর্ঘদিন ধরে গরু কিনে গোয়ালে রেখে বিক্রয় করে আসছেন। রবিবার রাতে তার গোয়ালে ৭টি গরু ও ১০টি ছাগল ছিল। রাত সাড়ে তিনটার দিকে অজ্ঞাত একদল দুর্বৃত্ত গোয়ালঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এসময় গোয়ালঘরে আগুনে গরু ও ছাগলের সজোরে ডাক শুনে পরিবারে লোকজন গোয়ালে আগুন জ্বলতে দেখেন। পরে ৬টি গরু ও ১০টি ছাগল উদ্ধার করা সম্ভব হলেও আগুনে একটি গাভী পুড়ে মারা যায়। আগুনে গোয়ালে থাকা অন্য পশুগুলোও আহত হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান মিলু  ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাদী হয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial