প্রধান সূচি

Monday, September 7th, 2020

 

কাউখালীতে জমে উঠেছে আমন চারার ভাসমান বাজার

পিরোজপুরসহ উপকূলীয় অঞ্চলে এখন চলছে আমন আবাদের মৌসুম। মাঠের কৃষক এখন মহাব্যাস্ত আমান ধান রোপণে। তবে এবার চলতি বর্ষা মৌসুমের শুরু থেকে টানা বৃষ্টিপাত, বৈরী আবহাওয়া সেই সাথে জোয়ারের পানি বৃদ্ধিতে দক্ষিণাঞ্চলের আমন ধানের বেশীর ভাগ বীজতলার মাঠে জলাবদ্ধতার কারণে আমনের চারা নষ্ট হয়ে গেছে। তবে পিরোজপুরের কাউখালী উপজেলার বীজতলার মাঠ তুলনামূলক উঁচু থাকার ফলে এখানকার আমন  বীজতলার আমান চারা নষ্ট হতে পারেনি। তাই বর্তমানে আমন চারা সংগ্রহের জন্য বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কৃষকরা ছুটে আসছেন পিরোজপুরের কাউখালীতে আমান বীজ এয় করতে। ফলে জমে উঠেছে কাউখালীর আমন চারার বিক্রয়েরবিস্তারিত পড়ুন


ঘোড়াঘাটে ইউএনও’র উপর হামলার প্রতিবাদে কাউখালীতে মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবীতে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে কাউখালী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা। মানববন্ধন চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু প্রমূখ। মানববন্ধনে কাউখালী উপজেলার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক ও বিভিন্ন  পেশাজীবী মানুষ অংশ নেন।বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে বিধবা নারীর পারিবারিক সমাধি ভেঙ্গে রাস্তা নির্মানের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জলাবাড়ি ইউনিয়নে এক বিধবা মহিলার পারিবারিক সমাধি ভেঙ্গে উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ পাওয়া গেছে ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বড়ালের বিরুদ্ধে। পূর্ব জলাবাড়ী গ্রামের মৃত রতন লাল মিস্ত্রীর স্ত্রী সুভাশিনী রায় অভিযোগ করেন, গ্রামীন ছোট রাস্তার  পার্শ্বে তার স্বামী ও শশুরের সমাধি ছিল। সেই রাস্তা চওড়া করার নামে চেয়ারম্যান আশিষ কুমার বড়ালের নির্দেশে চৌকিদার অসিম শিয়ালীর নেতৃত্বে পলাশ মিস্ত্রি, শিশির মল্লিক, রঞ্জিত মল্লিক ওই সমাধি ভেঙ্গে গুড়িয়ে দেয়। তারপর সুভাশিনীর বাড়ির মধ্যে থাকা নিজস্ব গভীর নলকূপ উপড়ে ফেলে এবং বেশ কয়টি গাছ কেটে রাস্তা নির্মান করারবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ব্যবসায়ীর গোয়ালে দুর্বৃত্তের আগুন ॥ অগ্নিদগ্ধ হয়ে গাভীর মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্বশত্রুতার জের ধরে এক গরু ব্যবসায়ীর গোয়াল ঘরে রাতের আঁধারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনে দগ্ধ হয়ে দুগ্ধবতী গাভীর মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার টিকিকাটা ইউনিয়েনর নয়া হাটখোলা’র বাসিন্দা গরু ব্যবসায়ী মালেক শিকদারের গোয়ালঘরে রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গরু ব্যবসায়ী মালেক শিকদার দীর্ঘদিন ধরে গরু কিনে গোয়ালে রেখে বিক্রয় করে আসছেন। রবিবার রাতে তার গোয়ালে ৭টি গরু ও ১০টি ছাগল ছিল। রাত সাড়ে তিনটার দিকে অজ্ঞাত একদল দুর্বৃত্ত গোয়ালঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এসময় গোয়ালঘরে আগুনে গরু ও ছাগলের সজোরেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

জেলার ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ী মহিদুল ইসলাম (৩০)কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। মহিদুল ইসলাম পার্শবর্তী ঝালকাঠী জেলার রাজাপুরের কানুদাসকাঠী গ্রামের আব্দুল মন্নান হাওলাদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো. আব্দুল কাইউমের নেতৃত্বে   রবিবার বিকেলে উপজেলার পুর্ব ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের মোড়ে মাদক বিক্রয়কালে ১০০ পিস ইয়াবাসহ মহিদুল ইসলামকে গ্রেফতার করে ভান্ডারিয়া থানা পুলিশ। উপ-পরিদর্শক আব্দুল কাইউম জানান, দীর্ঘদিন ধরে কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল মহিদুল। পার্শবর্তী উপজেলার বাসিন্দা হওয়ার কারণে একাধিকবার বিভিন্ন ভাবে গ্রেফতার এড়িয়ে সে ভান্ডারিয়া এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।


করোনা আক্রান্ত এমপি বাবুকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়েছে

করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টায় খুলনার খালিশপুরের বানৌজা তিতুমীর থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের বিশেষ সহযোগিতায় ঢাকায় নেয়ার পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। তিনি এখন অনেক সুস্থ ও স্বাভাবিক আছেন। এমপি আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী মো. তসলিম হুসাইন তাজ এ তথ্য নিশ্চিত করেছেন। এমপির পারিবারিক সূত্র জানায়, আক্তারুজ্জামান করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন কি না, তাবিস্তারিত পড়ুন


কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের জন্মদিন আজ

কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের আজ (৭ সেপ্টেম্বর ২০২০) জন্মদিন। তিনি ১৯৫৪ সালের ৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন চাঁদপুরে (সার্টিফিকেট অনুযায়ী তার জন্মতারিখ ২৮ জুন ১৯৫৬)। শাইখ সিরাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ভূগোলে। ছাত্র জীবনেই সম্পৃক্ত হন বাংলাদেশ টেলিভিশন, বেতার ও সংবাদপত্রের সঙ্গে। বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে সকল শ্রেনীপেশার মানুষের মধ্যে বিপুল গ্রহণযোগ্যতা লাভ করেন তিনি। পরে তার নিজস্ব পরিচালনাধীন টেলিভিশন চ্যানেল আইতে শুরু করেন কৃষি কার্যক্রম হৃদয়ে মাটি ও মানুষ। উন্নয়ন সাংবাদিকতার জন্য তিনি বাংলাদেশের সর্বোচ্চ দুটি রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial