প্রধান সূচি

স্বরূপকাঠীতে সন্ধ্যা নদীর ভাঙ্গন রোধে মানববন্ধন

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিমপাড়ের উত্তর কৌরিখাড়া গ্রামের বসত বাড়ি, বাস্তভিটা রক্ষার্থে নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন  করেছেন এলাকাবাসি।

শনিবার উত্তর কৌরিখাড়া প্লাসঘাট এলাকায় ভাঙ্গন কবলিত সন্ধ্যা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত  হয়। প্রায় ঘন্টাব্যাপী চলাকালীন মানববন্ধনে ক্ষতিগ্রস্থ মানুষজনসহ নানা শ্রেণি পেশার  লোক এতে অংশ নেন। এসময় স্থানীয় সাংবাদিকসহ জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ২০১৯ সালের এপ্রিল মাসে নদী ভাঙ্গন রক্ষার্থে সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) মো. জাহিদ ফারুক নেছারাবাদের সন্ধ্যা নদী পরিদর্শনে এসেছিলেন। সে সময়ে তিনি বলেছিলেন, উপজেলার সন্ধ্যা নদী বিশাল এক নদী। এত বড় নদীর দু’পাড় একসাথে রক্ষা করা সম্ভব নয়। তাই তিনি বলেছিলেন, নদীর যে সমস্ত এলাকায় বাজার, স্কুল রয়েছে ভাঙ্গনরোধে সেগুলো দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিন ঘুরে জানা গেছে, সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙ্গনে ইতিমধ্যে ওই  গ্রামের সিংহ ভাগ এলাকার শত শত পরিবার গৃহহীন। নদীতে বিলিন হয়েছে হাজার হাজার একর ফসলি জমি। এলাকাবাসী নিজস্ব উদ্যোগে পায়লিং দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা করলেও কাজে আসছে না। অব্যাহত নদী ভাঙ্গনে ইন্দুরহাট, মিয়ারহাট বন্দর ও জেলার একমাত্র বিসিক শিল্পনগরী, কৌরিখারা ডাকঘর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আজ হুমকির সম্মুখীন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial